ওয়ারহোমের সোনালি হাসি - The News Lion

ওয়ারহোমের সোনালি হাসি

 


দি নিউজ লায়নঃ   টোকিও অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের লড়াই বিশ্বরেকর্ড গড়ে ঝড়ের বেগ আরও বাড়ালেন কারস্টেন ওয়ারহোম। সেই সঙ্গে হাসলেন সোনালি হাসি।  মঙ্গলবার ছেলেদের ৪০০ মিটার হার্ডলসে স্বর্ণ জয়ের পর নরওয়ের এই অ্যাথলেটের উচ্ছ্বাস ছিল দেখার মতো। চোখে-মুখে ছিল বিস্ময়ের ছাপ। আর উল্লাসের এক পর্যায়ে ছেড়েন জার্সি। নিজেই নিজেকে ছাড়িয়ে যাওয়ার দিনে তার আনন্দের বহিঃপ্রকাশ ছিল এমন। 


সবশেষ জুলাইয়ে দেশের মাটিতে ৪০০ মিটার হার্ডলসে ৪৬.৭০ সেকেন্ড টাইমিংয়ে বিশ্বরেকর্ড গড়েন ওয়ারহোম।  ১৯৯২ অলিম্পিকে এই ইভেন্টে সেরা টাইমিং ছিল ৪৬.৭৮ সেকেন্ড। টোকিও গেমসের একাদশ দিনে দুটো রেকর্ডই ভাঙেন নরওয়ের দৌড়বিদ। ৪৫.৯৪ সেকেন্ডে দৌড় শেষ করে নতুন বিশ্বরেকর্ডের জন্ম দেন ওয়ারহোম। তাতে আগের সেরা টাইমিংকে পেছনে ফেলেও রৌপ্য পদকে তুষ্ট থাকতে হয়েছে রাই বেনজামিনকে। যুক্তরাষ্ট্রের অ্যাথলেট বেনজামিন ফিনিশিং লাইন স্পর্শ করেন ৪৬.১৭ সেকেন্ডে। তার থেকে দশমিক ৫৫ সেকেন্ড বেশি সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন ব্রাজিলের আলিসন সান্তোস

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.